ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ১৮:৩৬:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে  প্রচারণা

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৬ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ভোলায় আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২১ সফল করতে ব্যাপক প্রচার প্রচারণা চালানো হচ্ছে। 
মৎস্য বিভাগের আয়োজনে প্রতিদিনই হাট, বাজার, জেলে পল্লী, মৎস্য আড়ৎগুলোতে জেলেদের নিয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হচ্ছে। একইসাথে ব্যানার, পোষ্টার, লিফলেট, মাইকিং ইত্যাদির মাধ্যমে জেলেদের অভিযান সম্পর্কে জানান দেওয়া হচ্ছে। এছাড়া নিষেধাজ্ঞার ২২ দিন ১ লাখ ৩২ হাজার জেলে পরিবারের জন্য ২০ কেজি করে মোট ২ হাজার ৬৪০ মেট্রিকটন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে চাল বিতরণ শুরু করা হবে।
জেলা মৎস্য কর্মকর্তা এস, এম, আজাহারুল ইসলাম আজ সকালে বাসস’কে জানান, সচেতনতা সভায় জেলেদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও মৎস্যজীবী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকছেন। বাস-ট্রাক-লঞ্চগুলোতে চিঠি দেওয়া হবে, নিষোজ্ঞাকালীন সময়ে ইলিশ মাছ পরিবহন থেকে বিরত থাকার জন্য। বন্ধ রাখার জন্য বলা হবে বরফকলগুলোকে। এ সময়ে জেলেদের গ্রহণ করা ঋণের কিস্তি স্থগিত রাখার জন্য এনজিওগুলোকে চিঠি দেওয়া হবে।
তিনি জানান, মা ইলিশ রক্ষায় জেলেদের সচেতন করতে ১৫ হাজার লিফলেট জেলায় বিতরণ চলছে। বিভিন্ন জনবহুল স্থান, বাজার ও মৎস্যহাটগুলোতে ব্যানার লাগানো হয়েছে। আজ থেকে শুরু হয়েছে মাইকিং কার্যক্রম। সব মিলিয়ে জাতীয় সম্পদ ইলিশ মাছ রক্ষায় অভিযান সফল করতে সকল ধরনের প্রস্তুতির কথা জানান জেলার প্রধান এ মৎস্য কর্মকর্তা।
সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো: জামাল হোসেন বলেন, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত অর্থাৎ ১৯ আশ্বিন থেকে ৯ কার্তিক এ ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দন্ডনীয় অপরাধ। আইন অমান্যকারীকে ১ থেকে ২ বছরের সশ্রম কারাদন্ড অথবা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করা যাবে।
জেলা মৎস্য কর্মকর্তা আরো জানান, একটি প্রাপ্ত বয়স্ক ইলিশ মাছ এ সময়ে সর্বোচ্চ ২৩ লাখ পর্যন্ত ডিম ছাড়তে পাড়ে। গত বছর জেলায় মোট ইলিশের উৎপাদন হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৩৯০ মেট্রিকটন। যা দেশের মোট ইলিশ উৎপাদনের ৩৩ ভাগ। এবছর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৩৯০ মেট্রিকটন। সঠিক রক্ষাণাবেক্ষণের মাধ্যমে ইলিশের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। তাই মা ইলিশ রক্ষায় সবাইকে আরো বেশি সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।